শুক্রবার ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ১২ জুন ২০২৬

যশোরের মুজিব বাহিনীর প্রধান মারা গেছেন

যশোরের মুজিব বাহিনীর প্রধান মারা গেছেন
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি (৮১)। শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত সোমবার (৮ জুন) আলী হোসেন মনিকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (৯ জুন) রাতেই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তিনি হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসসহ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ মে শহরের রেল বাজারস্থ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আলী হোসেন মনি। তৎক্ষণাৎ যশোর জেনারেল হাসপাতালের কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুইদিন বাদে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে নেয়া হয়।

এসময় তার চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে তদারকি করেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত। তার অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়লে গত সোমবার (৮ জুন) আবারও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয়