মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২২ জুন ২০২৬

বিয়েতে খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের

বিয়েতে খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি এমপি শাহাদাতের
ছবি: সংগৃহীত

লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন বলেছেন, বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই আহ্বান জানান তিনি।

শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এ বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। সাতদিন, আটদিন, দশদিন একমাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করে, আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’

এ সময় বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করারও দাবি জানান তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করেন না বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়