রোববার ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১৮ জুলাই ২০২৬

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে বিএনপির শোকজ

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে বিএনপির শোকজ
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে শোকজ নোটিশে কী কী নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে স্থানীয় ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এসব অভিযোগের প্রেক্ষাপটেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। ফলে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন তিনি। 

সর্বশেষ

জনপ্রিয়