ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের
জর্ডানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা জর্ডানের দিকে ধেয়ে আসা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় জর্ডানের সেনাবাহিনী।
তেহরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার মধ্যেই জর্ডান এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করেছে। এসব ক্ষেপণাস্ত্র জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করেছিল ইরান।’
সেনাবাহিনী আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।



























