বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১২ আগস্ট ২০২৬

ভারত থেকে আমরা ইতিবাচক ফলাফল আসার অপেক্ষায়: তথ্যমন্ত্রী

ভারত থেকে আমরা ইতিবাচক ফলাফল আসার অপেক্ষায়: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভারত থেকে ইতিবাচক ফলাফল আসার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব এখনও সরকারের নজরে আসেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার এসব আমলে নিচ্ছে না।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের দক্ষ্য করে তুলতে কাজ করছে। সরকার সম্প্রতি এআই দিয়ে কীভাবে তরুণদের দক্ষতা উন্নয়ন করতে পারে সে ব্যাপারে কাজ করছে। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও বিবেচনা করছে সরকার। 

পাশাপাশি ঋণের মাধ্যমে ল্যাপটপ দেওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

জনপ্রিয়