রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির সঙ্গে নতুন কার্যকর সম্পর্ক চায় ঢাকা: হুমায়ুন কবির

দিল্লির সঙ্গে নতুন কার্যকর সম্পর্ক চায় ঢাকা: হুমায়ুন কবির
ফাইল ছবি

বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহ বাংলাদেশের। নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সীমান্তে হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও তাদের নিরাপত্তা কূটনৈতিক চ্যানেলেই আলোচনা চলছে।’

অন্য এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের পদ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই নিয়োগ প্রক্রিয়াই সঠিক ছিল না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি। সংস্থাটির নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দিচ্ছে ঢাকা।’

সর্বশেষ

জনপ্রিয়