জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তার এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, প্রেস টিম ও নিরাপত্তা সদস্যসহ ৪০ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—
পরিবারের সদস্য
১. ড. জুবাইদা রহমান, ফার্স্ট স্পাউস (প্রধানমন্ত্রীর স্ত্রী)
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা
২. আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী
৩. ড. খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী
৪. এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
৫. মো. আসাদুজ্জামান, এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
৬. রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৭. হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-১, পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. শামা ওবায়েদ ইসলাম, এমপি, প্রতিমন্ত্রী-২, পররাষ্ট্র মন্ত্রণালয়
৯. মো. আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
১০. ববি হাজ্জাজ, এমপি, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১১. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, শিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র
১২. রেহান আসিফ আসাদ, উপদেষ্টা (প্রতিমন্ত্রী), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১৩. চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, চেয়ারম্যান, ইনভেস্ট বাংলাদেশ অথরিটি
১৪. তানভীর শাহরিয়ার গনি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী), বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক
১৫. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী), স্বাস্থ্য বিষয়ক
১৬. ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক
প্রধানমন্ত্রীর কার্যালয়
১৭. মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২
১৮. আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২
১৯. লেফটেন্যান্ট কর্নেল মো. জুন্নুন নাহিদ, এসবিপি, এসপিপি, পিএসসি, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব
২০. ড. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সিনিয়র মেডিকেল অফিসার
২১. মো. উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১
২২. কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২
২৩. লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহানুর রহমান, (এনডি), বিএন, প্রধানমন্ত্রীর এডিসি
প্রেস টিম
২৪. আবু আব্দুল্লাহ এম সালেহ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব
২৫. আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
২৬. মো. নাজমুল হক খান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব
পররাষ্ট্র মন্ত্রণালয়
২৭. আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র সচিব
২৮. ড. মো. নজরুল ইসলাম, সচিব, পূর্ব ও পশ্চিম
২৯. সালাহউদ্দিন নোমান চৌধুরী, সচিব
৩০. এ.এফ.এম. জাহিদ-উল-ইসলাম, চিফ অব প্রটোকল
৩১. মো. কামরুজ্জামান, মহাপরিচালক (জাতিসংঘ)
৩২. মো. তৌফিক-উর-রহমান, মহাপরিচালক (মিয়ানমার)
নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন
৩৩. আইরিন খান, রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস
৩৪. তারেক মো. আরিফুল ইসলাম, রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি
অন্যান্য সংস্থা
৩৫. রুমি এ. হোসেন, চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
সংসদ সদস্য
৩৬. জহরাত আদিব চৌধুরী, এমপি, সভাপতি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি
বিশিষ্ট ব্যক্তিবর্গ
৩৭. সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৩৮. সৈয়দ গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
সহগামী নিরাপত্তা দল
৩৯. মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, মহাপরিচালক, এসএসএফ
৪০. ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিগুল আলম, কমান্ডার, পিজিআর
সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। এটি হবে সাধারণ বিতর্কে তার প্রথম বক্তব্য।
ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং যুব ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও তিনি বক্তব্য রাখবেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। সফরের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।



























