অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) জয়নুল আবদীন ফারুক হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে যান।
অসুস্থতার বিষয়ে জয়নুল আবদীন ফারুক জানান, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর জেল-জুলুম সহ্য করেছি। মেরুদণ্ডের অসহনীয় যন্ত্রণা নিয়েও আন্দোলন-সংগ্রামের মাঠ ছেড়ে যাইনি। দেশ-বিদেশে বহুবার চিকিৎসা করিয়েও এই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। আল্লাহর অশেষ রহমত এবং আমার এলাকার মানুষের ভালোবাসায় কোনোমতে টিকে আছি।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।



























