বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৪ নভেম্বর ২০২৬

সৌদিগামী ১৭১ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

সৌদিগামী ১৭১ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৭১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ২৩ হাজার ৭৭ জন যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৮টি।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাঁদের একজন বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং অন্যজন কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়