স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মুক্তিযুদ্ধের সমর্থক বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
কবি, কলামিস্ট ও অ্যাসিস্ট্যান্ট মীর রবি স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি সংবর্ধনাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতাকে বিকৃত ও প্রশ্নবিদ্ধ করেছে।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই এবং পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে এক জনযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এ যুদ্ধে ভারতের সহযোগিতা ও সমর্থন ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য।
প্রতিবাদকারীরা বলেন, মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের সম্পত্তি নয়; এটি বাংলাদেশের সব মানুষের গৌরব, আত্মপরিচয় ও রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা হতে পারে, গবেষণা ও পর্যালোচনা হতে পারে; তবে তথ্য-প্রমাণ উপেক্ষা করে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অস্বীকার বা বিকৃত করার অধিকার কারও নেই।
প্রতিবাদলিপিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রতি তাঁর বক্তব্যের ঐতিহাসিক ভিত্তি ব্যাখ্যা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল অবস্থান থেকে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের ইতিহাস। এ ইতিহাসের বিকৃতি মেনে নেওয়া হবে না।
প্রতিবাদ লিপিতে দেশের মুক্তিযুদ্ধের সমর্থক বিশিষ্ট নাগরিক, মুক্তিযুদ্ধের গবেষক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি নির্মলেন্দু গুণ, লেখক ড. নুরুন নবী, শিশুসাহিত্যিক রহীম শাহ, ড. শামীম আহমেদ, শামস সাঈদ, মীর রবি, আকরামুল হক, এস এম মাসুম বিল্লাহ, ড. মাহমুদ হাসান, ড. মুকিদ চৌধুরী, ড. মাহবুব আলম প্রদীপ, সুজাত মনসুর, ড. ফরিদ আহমেদ, হুমায়ুন কবীর ঢালী, আরিফ নজরুল, হাসান আল আব্দুল্লাহ, ডা. সাজিয়া আফরিন, ডা. শঙ্খময় ঘোষ, ড. মাসুদ পথিক, স্বীকৃতি বড়ুয়া, আবদুল গাফ্ফার রনি, আবু সালেহ রনি, জুয়েল রাজ, দেওয়ান গৌস সুলতান, মোহাম্মদ হরমুজ আলী, পঙ্কজ দেবনাথ, মনোয়ারুল ইসলাম মাসুদ, সোহরাব সুমন, সাব্বির খান, মেহেদী হাসান, মিজানুর রহমান খান, ড. সাখাওয়াত নয়ন, তুষার আহমেদ, শায়লা আহমেদ লোপা, ফকির ইলিয়াস, সিরাজিয়া পারভেজ, সঞ্জয় সরকার, কাইয়ুম খান, সরোয়ার জাহান, খালেদ চৌধুরী, নূরজাহান নীরা, সৈয়দ হেলাল সাইফ, মাহমুদা সুলতানা, ফারহানা ইলিয়াস তুলি, স্বপন ফিরোজ, মিলন সব্যসাচী, শামীমা আক্তার, ফারজিনা আক্তার, সরোয়ার সবুর, স্বাধীন খসরু, জামশেদ শামীম, মেহের আফরোজ শাওন, মনিরা রওনক বুবলি, রাশেদ রেহমান, আয়েশা জেবীন, লিটন কুমার ঢালী, অসীম কুমার দেবনাথ, আলমগীর মাসুদ, আলমগীর রুমী, জাহাঙ্গীর হোসেন, অজয় কুমার রায়, আলমগীর শাহরিয়ার, আপন অপু, আবু হেনা মোস্তফা কামাল, মেহেদী হাসান, শেখ শাহ আলম, এইচ এম এ হক বাপ্পী, রবীন আহসান, শাহেদ কায়েস, শাহরিয়ার রিয়ন, ডাল্টন সৌভাত হীর, মাহমুদুল হাসান, নিয়াজ আল কাজী, ইলা লিপি, সোহরাব সুমন, দস্তগীর জাহাঙ্গীর, রিঙ্কু অনিমিখ, অয়ন্ত ইমরুল, মুহাইমিনুল ইসলাম, শরীফুল ইসলাম সরকার, শামীমা আফরোজ হ্যাপি, আল আমিন হোসেন, বিমল সাহা, বকুল মোহাম্মদ, ইলিয়াস শাহীন, সোনিয়া দেওয়ান প্রীতি, আব্দুল অদুদ, বাঞ্ছী চৌধুরী, আলী আকবর বাবুল, চন্দন সেনগুপ্ত, সাকিব হাসান, দীপ্তি ইসলাম, নাফে নজরুল, মেহেদী হাসান সোয়েব, ইমরান পরশ, শামীমা সুলতানা, খালেদ সরফুদ্দিন, কামরুল ইসলাম, ড. সুসান কলিস, অধ্যাপক গ্যারি স্টিভেনস, ড. দেবাশীষ ঘোরুই, ড. শামউদ্দিন ইলিয়াস, ড. কাজী এম. রহমান, ড. ময়ুরিকা চক্রবর্তী, ড. গুলেয় কিলিচাসলান, ড. তুষার দাস, মাহবুবুল মুকাদ্দেম, মানানা মাতিয়াশভিলি, ড. শেখ ইস্কান্দার, ডেভিড লুইস, ড. আবদুল আউয়াল, অধ্যাপক বিদিত দে, শুভ বসু, ড. চিন্নাইয়াহ জঙ্গম, ড. মো. হানিফ সিদ্দিকী, মো. রাকিবুল ইসলাম, শ্রাবণী এন্ডো চৌধুরী, ড. অমলেশ ধর, ড. এস এম মাসুম বিল্লাহ, লুৎফর রহমান রিটন, ব্যারিস্টার তাপস কান্তি বল, রানা ইয়াসমিন, গার্গা চট্টোপাধ্যায়, ড. মধুলিকা সামন্ত, আনিসুর রহমান, আবদুল্লাহ আল ইমরান, ড. অর্পিতা এস. মিজান, ড. এ বি এম নাসির, ফরিদা সি. খান, ইলোরা চৌধুরী, গিয়াস উদ্দিন, ড. লুবনা ফেরদৌসী, অধ্যাপক রিদওয়ানুল হক, অধ্যাপক ওমর সেলিম শের, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অধ্যাপক হোসাইন মনসুর, ড. শালিনা শাহিন, আফসানা কিশোয়ার, ড. মাজহারুল ইসলাম, ফয়েজ খান তৌহিদ, নাজলি কিবরিয়া, ড. ফাইয়াজ আল জামাল, ড. মাসুদুল বিশ্বাস, ড. নাদিম মাহমুদ, ড. নওরিন তামান্না, ড. রায়হান রশিদ, ড. আহমেদ জিয়াউদ্দিন, ড. মাহমুদ হাসান, আজিজুল রাসেল, উম্মে হাবিবা, পারভেজ হাশেম, অধ্যাপক নিরু কে. নাহার, ড. ইয়ামেন হক, ড. ইমতিয়াজ মাসুদ, ড. রায়হান জামিল, জীবনানন্দ জয়ন্ত, বিলকিস নাহার, ক্রিস্টোস কুকিস, ড. কামাল হোসাইন, নাসরিন সুলতানা, গোপা বিশ্বাস সিজার, ড. মোহাম্মদ আবুল হাসনাত, সুজন সেন গুপ্ত, ড. আশফাক এ. আলম, সৌমিক নন্দী মজুমদার, মো. সাজ্জাদ হোসাইন, ড. শামীমা কেকা, ড. এজাজ মামুন, দীপক শীল, মাহবুব টঙ্কু, আযম খান, মঞ্জুরে খোদা টরিক, পারভেজ হাশেম, হেনরী স্বপন, আরিফ জেবতিক, নজরুল কবীর, ডা. মোজাহিদুল হক, সঞ্জীব পুরোহিত, অনিন্দ্য আউয়াল, বিপ্লব প্রসাদ, মনজিল মুরাদ লাভলু, মাশরুরা লাকী সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।



























