বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১ জুলাই ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল পেইজটি রিমুভ করে দিয়েছে ফেসবুক। 

বুধবার (১ জুলাই) ফেসবুকে সার্চ দিলে পেজটি পাওয়া যাচ্ছে না।

কপিরাইট লঙ্ঘনের একাধিক রিপোর্টের কারণে পেজটি রিমুভ করা হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এদিকে আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক পোস্টে বিষয়টি জানান। পেজ রিমুভের জন্য পলাতক আওয়ামী লীগের সমর্থক বট অ্যাকাউন্টগুলোকে দায়ী করেছেন তিনি।

শাহাদাত হোসেন লিখেছেন, জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ফেসবুক পেজটি রিমুভ করার চেষ্টা চলছে। পলাতক আওয়ামী লীগের সমর্থক বট অ্যাকাউন্টগুলোর সমন্বিত রিপোর্টিংয়ের মাধ্যমে এ প্রচেষ্টা চালানো হচ্ছে। গতকাল রাতে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত একটি ফটোকার্ডও রিমুভ করা হয়েছে।

তিনি আরও লিখেছেন, এই পেজে অভ্যুত্থানের সূচনা থেকে শুরু করে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাবলি ধারাবাহিকভাবে সংরক্ষিত রয়েছে। বিশেষ করে গত বছরের জুলাই মাসের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনার ডকুমেন্টেশন এখানে রয়েছে। তাই ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পেজটির অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার পোস্টে একটি স্ক্রিনশটে যুক্ত করা হয়েছে। তাকে পেজ রিমুভের জন্য ফেসবুকের বক্তব্য উল্লেখ রয়েছে। সেখানে লেখা, ‘আমরা আপনার পেজটি রিমুভ করেছি। আমরা একাধিক রিপোর্ট পেয়েছি যে আপনার পেজের কনটেন্ট অন্য কোনো পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (Intellectual Property Rights) বা কপিরাইট লঙ্ঘন করেছে।’

জনপ্রিয়