বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাকিবের বিনম্র শ্রদ্ধা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এক ছবি শেয়ার করেন সাকিব। সেই ছবিতে লেখা আছে, মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল প্রয়াত সদস্যের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা।



























