শনিবার ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ১৫ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শপথ বাক্য পাঠ ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিজ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি জেসমিন শামীমা নিঝুম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সহ-সম্পাদক শাহানাজ আক্তার, সহ-দপ্তর সম্পাদক জান্নাত, জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি ও সহ-সভাপতি জেনিন তাসনীম জোনাকি। এছাড়া বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও জান্নাতুল ফেরদৌসও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়