আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপ
পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বেলতলী সড়কের প্রবেশদ্বার। প্রায় চার বছর পেরিয়ে গেলেও পুনর্নির্মাণ করা হয়নি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত সেই গেট। একই সঙ্গে দীর্ঘ সময়েও শেষ হয়নি প্রস্তাবিত আন্ডারপাসের নির্মাণকাজ। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের পরিচিতি ও সৌন্দর্য নিয়ে প্রশ্ন উঠেছে।
০৪:২৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার