এনটিআরসিএ নিবন্ধনধারী শিক্ষকদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের চলমান মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করার কথা জানানো হয়েছে।
০৫:৪৬ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার