উত্তর প্রদেশে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
দীপাবলির আনন্দ মুহূর্তেই রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। উৎসবের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। উত্তর প্রদেশের বাগপত জেলায় ঘটে যাওয়া এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই সেনাসদস্যের মাথায় গুলি লাগে। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
০৬:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার