রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপকসহ আটক ৫

ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপকসহ আটক ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলতে চাননি।

এ ব্যাপারে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।”

এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।

পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’