বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ফারহান ইসরাক নিঝুম জানান, ভোট দিতে ওই কেন্দ্রে গেলে পাঁচতলায় ওঠার সময় তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তার বাবা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আবু সাঈদ সরকার রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।