শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতা–কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। অবরোধে শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতা–কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী ও সমর্থকেরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চ শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন সদস্য আহত হয়। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়। এর পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

সর্বশেষ