সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেমঘটিত বিয়ের জেরে ধাওয়া, প্রাণ গেল যুবকের

প্রেমঘটিত বিয়ের জেরে ধাওয়া, প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় প্রেমের বিয়েকে কেন্দ্র করে ধাওয়া, ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢামেক মর্গে পাঠিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ । নিহতের নাম শহিদুল ইসলাম (২৫)। 

নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চান মিয়ার সন্তান; তিনি কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত ১১ ফেব্রুয়ারি তারা ঢাকায় এসে কলাবাগানে বড় ভাইয়ের বাসায় ওঠেন এবং পারস্পরিক সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবার বাসার সামনে জড়ো হলে শহিদুল সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। পরে পাশের ভবনে লাফ দেওয়ার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ফজলে আশিক গণমাধ্যমকে বলেন,ফেসবুকের মাধ্যমে পরিচয় থেকে শহিদুল ইসলামের সঙ্গে কিশোরী হাসির প্রেমের সম্পর্ক তৈরি হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে মেয়েটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।