বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

স্পেশাল করেসপন্ডেন্ট 

প্রকাশিত: ১২:৩৫, ২৫ জুন ২০২৬

নিখোঁজের ২৪ ঘণ্টা পর জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জলাশয় থেকে মাহাদি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় জামতলা এলাকার একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে মতে , মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেতের জামতলা এলাকায় বসবাস করত। তার বাবার নাম মিজানুর রহমান। মঙ্গলবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। যে এলাকায় খেলাধুলা করত, তার পাশের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব আল হোসাইন গণমাধ্যামকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কোনো সুস্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে চোখ দুটি ফুলে গিয়েছিল এবং শরীরের কয়েকটি স্থানের চামড়া উঠে যাওয়ার লক্ষণ দেখা গেছে।

ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

জনপ্রিয়