বিএনপি এমপির ছেলেকে ডিবি অফিসে আনল পুলিশ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে রাজধানীর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
রোববার (২১ জুন) গণমাধ্যমে দেয়া এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ।
ডিএমপি ক্ষুদে বার্তায় জানিয়েছে, নারায়ণগঞ্জ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনে। এরপর তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
তবে কোন বিষয়ে এমপি পুত্রকে ডিবি অফিসে আনা হয়েছে, সে বিষয়ে এখনও জানা যায়নি।



























