মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১১ আগস্ট ২০২৬

মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দল থেকে বহিষ্কার

মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দল থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আওতাধীন মিরপুর থানা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান রতন কে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৯ আগষ্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয়