মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১১ আগস্ট ২০২৬

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন : ডা. জাহেদ

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন : ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করবেন।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে।

এ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কেউ বাংলাদেশে এসে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান।

বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়