সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিলল ১০ ককটেল

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিলল ১০ ককটেল
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পুরোনো প্লাস্টিকের ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়