সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাভারে যাত্রীবাহী বাসে আগুন

সাভারে যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

সাভারে পার্কিং করা ‘সাভার পরিবহনের’ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ওই পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসের অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে বাসের সিটের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়