বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে নারী গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা

মিরপুরে নারী গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামের এক নারী পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নুপুর। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাক শ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়