বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ১৮ নভেম্বর ২০২৬

পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন

পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দও বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে একই রাতে রাজধানীর পল্লবীর সিরামিক্স রোড ও মহাখালীর আমতলী সড়কে আরও দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়