বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সিলেটে

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সিলেটে
ছবি: সংগৃহীত

চার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। 

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ড ভূমিকম্পটি হয়।

এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১১ কিলোমিটার দূরে।

সর্বশেষ