যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অবশেষে গ্রেপ্তার হয়েছেন ইউপি সদস্য সাদ্দাম হোসেন (৩৮)।
রোববার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।
তিনি জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।



























