বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

এর আগে গত ২৮ জানুয়ারি রাতে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। 

সর্বশেষ