শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের এলাকায় কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। 

তাদের অভিযোগ, এক মাসের বেতন ও ছুটির টাকা পরিশোধ না করেই কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধে নামেন।

অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।