শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

হত্যা করে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি ডাকসু নেতা মোসাদ্দেককে!

হত্যা করে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি ডাকসু নেতা মোসাদ্দেককে!
ছবি: সংগৃহীত

ভারতীয় একটি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মোসাদ্দেক শাহবাগ থানায় জিডিটি করেন।

জিডির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টা ৩৮টা মিনিটে ডাকসু অফিসে অবস্থান করার সময় মোসাদ্দেকের মোবাইলে অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে। তিনি তা রিসিভ করলে অপরপ্রান্ত থেকে পরিচয় না দিয়ে মোসাদ্দেক হত্যা করে ডাস্টবিনে ফেলে দিবে বলে হুমকি দেয়।