বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৬, ৪ জুন ২০২৬

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২ জুন) রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক আলমগীরের বাড়ির মূল ফটকের সামনে পাকা রাস্তার ওপর থেকে পারভেজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩ দশমিক ৫০ গ্রাম।

গ্রেফতারকৃত পারভেজের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় হলেও বর্তমানে তিনি ফতুল্লার আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ