বীরগঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
"টুগেদার ফর এ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১১ টায় গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ প্রাঙ্গণে এ দিবস পালন করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।
এছাড়াও এসময় কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়।
সভায় বক্তারা বলেন, আমাদের নারীর স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হলো সচেতনতা। মাসিককালীন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার–পরিছন্নতা নিয়ে পরিবারের খোলামেলা আলোচনা খুব একটা হয় না। মাসিককালীন করণীয় সম্পর্কে আমাদের মায়েরা যা শেখান, আমরাও তাই আমাদের সন্তানকে শেখাই। এ শিক্ষা ও পদ্ধতিগুলো স্বাস্থ্যসম্মত কি না, সে বিষয়ে আমরা কোন চিন্তা করি না।



























