রোববার ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: ১৬:০০, ২০ জুন ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত অথবা শনিবার ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দেয়। আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। 

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে,  তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়