শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৯ জুন ২০২৬

সিএমপিতে ডিসি পদে রদবদল

সিএমপিতে ডিসি পদে রদবদল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদলের পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে।

এ দফায় উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে উত্তর বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয়