শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ৩ জুলাই ২০২৬

বোদায় জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোদায় জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মোঃ হকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরেজা ফেরদৌস চিন্ময়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব রফিকুল ইসলাম।

সভায় উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মাহমুদ হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়