অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী, দিতে পারেননি পরীক্ষা
নোয়াখালীর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন দুই ছাত্রী। তারা খুঁইয়েছেন স্বর্ণালংকার, প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র। দিতে পারেননি গতকালের এইচএসসি পরীক্ষা।
ভুক্তভোগীরা হলেন জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)।
তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষকেন্দ্র ছিল সোনাপুর কলেজ। সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও প্রাহিমা একই এলাকার বাসিন্দা ও ঘনিষ্ঠ বান্ধবী। সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্বজনরা এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























