শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৫

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে (শিপইয়ার্ড) ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ১০ শ্রমিক আহত ও দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ওই প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করলেও শ্রমিকদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

জনপ্রিয়