চাটমোহরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাটমোহর কার্যালয়ের উদ্যোগে ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশে ফলজ গাছের চারা বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তাজিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা। আরও উপস্থিত ছিলেন মোছা. নাসরিন সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, চাটমোহর, পাবনা এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, প্রশিক্ষিকা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী এবং পৌরসভার ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীরা।
জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয় রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুবজ দেশ গড়ে তোলা। বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিকগুলোর মধ্যে রয়েছে চারা বিতরণ ও বৃক্ষরোপণ—উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দুধারে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাতরোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চারা রোপণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।



























