বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ১৭ নভেম্বর ২০২৬

দিনাজপুরে শিশু ও যুব ফোরামের সঙ্গে উপজেলা পর্যায়ে মতবিনিময়

দিনাজপুরে শিশু ও যুব ফোরামের সঙ্গে উপজেলা পর্যায়ে মতবিনিময়
ছবিঃ সংগৃহীত

শিশু ও যুবদের নেতৃত্বের বিকাশ, সংগঠনকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনাজপুরে উপজেলা পর্যায়ে শিশু ফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিনাজপুরের পল্লীশ্রী কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তররের উপপরিচালক মোঃ ফরিদ্দুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের এডিপির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম এবং সিস্টেম অফিসার কচি প্রস্তুতি হালদার।

সভায় সভাপতিত্ব করেন তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের সভাপতি মোঃ নাঈম। এ সময় সংগঠনের সহ-সভাপতি মোঃ আল-মোমিনসহ যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত শিশু ফোরামের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের চলমান কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করা, শিশু ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত অতিথিরা শিশু ও যুবদের ইতিবাচক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিশু ও যুবদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়