মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান
ছবিঃ প্রতিনিধি

পাবনা জেলায় ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নুসরাত জাহান। গতকাল সোমাবার (২৮ সেপ্টেম্বর) তিনি ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের অপেক্ষায় কর্মরত ছিলেন। নুসরাত জাহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা। কর্মস্থলে যোগদানের পর তাঁকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজ ও নানা পেশার প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, সরকারি বিধি বিধান অনুসরণ করে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং হয়রানিমুক্ত সেবা কেন্দ্রে পরিণত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অর্পিত দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়