সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৬ নভেম্বর ২০২৬

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবিঃ সংগৃহীত

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত পৌনে ১২টার দিকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই যুবক সিটি কর্পোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। কাঠ বা কাগজ কিছু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পর আগুন নিভে যায়।

খুলনা থানার এসআই মো. আশরাফ হোসেন বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তা তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

সর্বশেষ

জনপ্রিয়