থানায় অবস্থানকালে এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে মাহমুদা মিতু তেজগাঁও থানায় এসেছিলেন। এ সময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।



























