বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ১৭ নভেম্বর ২০২৬

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি
ছবিঃ সংগৃহীত

গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা ও বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মবিরতি শুরু করেন তারা।

কর্মবিরতির কারণে সিসিটির দুটি এবং এনসিটির বার্থিংয়ে থাকা পাঁচটি জাহাজের কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।

জনপ্রিয়