রংপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি বাসই পুড়ে ভস্মীভূত হয়েছে।
বুধবার ভোর চারটার দিকে রংপুর নগরীর অভিজাত এলাকা পর্যটনপাড়ায়। অপরটি দুপুর দুইটার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে।
পুলিশ জানায় ,পর্যটন মোটেলের উল্টো দিকে লুবনাস ক্যাডেট কোচিংয়ের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল।ভোরবেলা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুহূর্তের মধ্যে মিনিবাসটির ভেতরে-বাইরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসটি পুড়ে যায়। দুপুর দুইটার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে দাড় করিয়ে রাখা হৃদয় তাসিন পরিবহনের বাসে একইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি পুড়ে ভস্মীভূত হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও বাসটির মালিক লুবনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক মাসুদ জানান, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি জানাতে পারেননি।ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি।
কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই কাটিয়েছেন দীর্ঘ সময়। অথচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে দুপুর দুইটার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে দাড় করিয়ে রাখা হৃদয় তাসিন পরিবহনের বাসে একইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি পুড়ে ভস্মীভূত হয়। কারা দুটি বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এ ঘটনার পর নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।##



























