বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ১৯ নভেম্বর ২০২৬

বাগেরহাটে আমির হামজার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটে আমির হামজার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

এ ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মোটরসাইকেলে আসা দুই যুবককে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা যায়। হামলা করেই যুবকদ্বয় পালিয়ে যায়। আমির হামজা সাথিলের বাড়ি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার সময় বাড়িতে তার চাচা ও তাদের পরিবারের লোকজন ছিলেন। পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা মানুষের ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নাশকতা করেছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। বিষয়টি আইনি প্রক্রিয়া চলমান।”

জনপ্রিয়