মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৬ নভেম্বর ২০২৬

অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল ২২ নভেম্বর পর্যন্ত

অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল ২২ নভেম্বর পর্যন্ত
ছবিঃ সংগৃহীত

চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই করদাতারা এ রিটার্ন জমা দিতে পারবেন।

সার্ভার জটিলতা ও অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে করদাতাদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়