মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে খিলাফাত ছাত্র মজলিসের ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে খিলাফাত ছাত্র মজলিসের ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মসূচি করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি শাখা সভাপতি সাদেক আহমেদ, সহ-সভাপতি নোমান হুসাইন ও সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমাদ ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পেইন শেষে শাখা সভাপতি সাদেক আহমেদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দেশ মুক্তি পাবে, দেশের স্বাধীনতা রক্ষা পাবে এবং মানুষ তার অধিকার ফিরে পাবে। দেশের সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ একটি সময়োপযোগী ও অপরিহার্য সিদ্ধান্ত।